Free Pen Tool Masterclass

Free Pen Tool Masterclass bangla

Pen Tool-এর উপর সম্পূর্ণ ফ্রি বাংলা টিউটোরিয়াল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে এত বিস্তারিত আলোচনা করেননি বা শেখাননি। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার স্টুডেন্টদের শেখাই। যা জানি, সেটাই সৎভাবে তাদের দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওতে Pen Tool-এর সব খুঁটিনাটি শিখতে পারবেন। অনেক অজানা বিষয় জানতে পারবেন।

ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি ও লেটারিং

এই বইটি মূলত ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, লেটারিং, এবং টাইপফেস ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি। সহজলভ্য উপকরণ ব্যবহার করে কীভাবে ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি ও লেটারিং করতে হয়, তার ওপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। শুধু আলোচনা নয় শেখা যাবে হাতে কলমে। এতে দেখানো হয়েছে, হাতের কাছেই পাওয়া যায় বা সহজলভ্য এমন উপকরণ ব্যবহার করে সুন্দর ও কার্যকর ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি বা লেটারিং তৈরির কৌশলগুলো কিভাবে রপ্ত করা যায়। হাতের লেখা থেকে শুরু করে ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি ও লেটারিং এবং টাইপ ফেস ডিজাইন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রাক্টিকাল শিখানো হয়েছে।